ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পার্ক দে প্রিন্সেসে নাটকীয় জয়ের পর এবার আলিয়াঞ্জ অ্যারেনার অপেক্ষা
স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেন ফুটবলের কোনো মহাকাব্য রচিত হলো প্যারিসের পার্ক দে প্রিন্সেসে। পিএসজি এবং বায়ার্ন মিউনিখ ফুটবল বিশ্বের সামনে এমন এক ম্যাচ উপহার দিল, যেখানে লড়াই আর গোলবন্যার পাল্লায় পড়ে সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। প্রথম লেগের এই রুদ্ধশ্বাস লড়াইয়ে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে শেষ হাসিল হেসেছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের বাঁশি বাজতেই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে। পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেইন, যা চলতি মৌসুমে তার ৫৪তম গোল। তবে পিএসজি পিছিয়ে থেকে সময় নষ্ট করেনি। খিচা কাভারেৎস্কেলিয়ার দারুণ দক্ষতায় সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর জোয়াও নেভেসের হেডে লিড নেয় প্যারিস। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাইকেল ওলিসে বায়ার্নকে সমতায় ফেরালেও যোগ করা সময়ে উসমান দেম্বেলের সফল পেনাল্টি কিক পিএসজিকে বিরতিতে ৩-২ ব্যবধানে এগিয়ে রাখে।
বিরতির পর শুরু হয় পিএসজির আক্রমণাত্মক দাপট। কাভারেৎস্কেলিয়া ও দেম্বেলে দুজনেই নিজেদের দ্বিতীয় গোল পূর্ণ করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২। যখন মনে হচ্ছিল বায়ার্ন ম্যাচ থেকে ছিটকে গেছে, তখনই শুরু হয় জার্মান জায়ান্টদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। দায়োত উপামেকানো এবং লুইস দিয়াজের লক্ষ্যভেদী শটে ব্যবধান কমে ৫-৪ হয়ে যায়। শেষ কয়েক মিনিট দুই দলই মরিয়া হয়ে খেললেও জালের দেখা মেলেনি আর।
৫-২ থেকে ৫-৪; এই স্কোরলাইনই বলে দিচ্ছে বায়ার্ন লড়াই ছাড়েনি। এক গোলের অগ্রগামিতা নিয়ে পিএসজি খুশি হলেও, দ্বিতীয় লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের ঘরের মাঠে যে কঠিন পরীক্ষা দিতে হবে তা বলাই বাহুল্য। সেমিফাইনালের ইতিহাসে এই ম্যাচটি ইতিমধ্যে অন্যতম সেরা ক্লাসিক হিসেবে জায়গা করে নিয়েছে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)