ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জাপানে উচ্চশিক্ষার জন্য ‘টোব মাকি স্কলারশিপ’ দিচ্ছে, জানুন আবেদন পদ্ধতি
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: জাপানে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় বৃত্তি। ‘টোব মাকি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৬’ নামের এ স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে। আর্থিকভাবে অসচ্ছল ও যোগ্য শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য বিবেচিত হবেন। আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৬।
সুযোগ-সুবিধা
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা মাসিক ৭০,০০০ ইয়েন (বার্ষিক ৮,৪০,০০০ ইয়েন) পাবেন, আর স্নাতক পর্যায়ে মাসিক ৬০,০০০ ইয়েন (বার্ষিক ৭,২০,০০০ ইয়েন) প্রদান করা হবে।
কোনো শিক্ষার্থী যদি বছরে ২০ লাখ ইয়েনের বেশি মূল্যের অন্য কোনো স্কলারশিপ পান, তাহলে টোব মাকি স্কলারশিপের অর্থ অর্ধেক করা হতে পারে। তবে JASSO বৃত্তি বা টিউশন ফি মওকুফের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।
স্কলারশিপের মেয়াদ
এই বৃত্তি সাধারণত দুই বছরের জন্য দেওয়া হয়। তবে পিএইচডি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ চার বছর বা তার বেশি সময় পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্কলারশিপের অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, আবাসিক সনদ (মাই নম্বর ছাড়া), জিপিএ সনদ (যদি ট্রান্সক্রিপ্টে উল্লেখ না থাকে), ভর্তি সনদ (২০২৬ সালের ১ এপ্রিলের পর প্রাপ্ত), ব্যক্তিগত বিবৃতি, চিকিৎসা সনদ এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউম) জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের স্কলারশিপ চলাকালীন সময়ে জাপানের কোনো বিশ্ববিদ্যালয় বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী হতে হবে, অথবা স্নাতক পর্যায়ের ক্ষেত্রে অন্তত তৃতীয় বর্ষ বা তদূর্ধ্ব শ্রেণিতে অধ্যয়নরত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)