ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বছরের প্রথম বৃষ্টিতে ভিজলে কি অসুখ হয়? জানুন বিজ্ঞান কী বলে
নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম বৃষ্টি বাঙালির মনে এক ধরনের আলাদা আবেগ জাগিয়ে তোলে। গ্রীষ্মের তীব্র গরম শেষে আকাশ ভেঙে বৃষ্টি নামলে অনেকেই এখনো সেই পুরোনো অনুভূতিতে ভেসে যেতে চান বৃষ্টিতে ভিজে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার ইচ্ছা জাগে। তবে এই আনন্দঘন মুহূর্তের মাঝেই প্রশ্ন ওঠে, বৃষ্টির পানি কতটা নিরাপদ এবং এতে ভেজা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কি না এ নিয়ে বিজ্ঞান কী বলে?
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। এতে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে।
তবে গবেষণা বলছে, বৃষ্টির কিছু ইতিবাচক দিকও রয়েছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টি পরিবেশের দূষণ কমাতে সাহায্য করে এবং বাতাসকে কিছুটা পরিশুদ্ধ করে। পাশাপাশি বৃষ্টিতে ভেজা মানসিক চাপ কমায় এবং মেজাজ ভালো রাখতে সহায়তা করে। বৃষ্টির ফোঁটা বাতাসে নেগেটিভ আয়ন বাড়ায়, যা মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে আনন্দ অনুভূতি সৃষ্টি করে।
প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হওয়ায় বৃষ্টিতে ভেজা অনেকের কাছেই ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে ধরা দেয়। এছাড়া বৃষ্টি বাতাসের দূষণ কমিয়ে শ্বাসপ্রশ্বাসে স্বস্তি আনে এবং ফুসফুসকে কিছুটা সতেজ করে।
ত্বক ও চুলের ক্ষেত্রে বৃষ্টির পানি সাধারণত ক্ষতিকর নয়। কারণ এর পিএইচ মান ৫ থেকে ৬-এর মধ্যে থাকে, যা ত্বকের স্বাভাবিক অবস্থার কাছাকাছি। এতে সাধারণত ক্ষার বা খনিজ উপাদান না থাকায় ত্বক ও চুলের বড় ধরনের ক্ষতি হয় না।
তবে নগর এলাকার ক্ষেত্রে দূষণের কারণে বৃষ্টির পানি অনেক সময় অম্লীয় হয়ে যেতে পারে, যা ত্বকে জ্বালা বা প্রদাহ সৃষ্টি করতে পারে।
বৃষ্টিতে ভিজে সুস্থ থাকার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, মৌসুমের প্রথম বৃষ্টিতে কিছুটা দূষণ থাকতে পারে, তাই সে সময় সরাসরি ভেজা এড়িয়ে চলা ভালো। যদি ভিজতেই হয়, তাহলে বাসায় ফিরে দ্রুত ভেজা কাপড় পরিবর্তন করা জরুরি, না হলে ঠান্ডা লাগার ঝুঁকি থাকে।
এছাড়া উষ্ণ পানিতে গোসল করলে শরীর স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে এবং মানসিক প্রশান্তিও বাড়ে। চুল ও ত্বক শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করাও উপকারী।
সব মিলিয়ে বলা যায়, সতর্কতা মেনে বৃষ্টির আনন্দ উপভোগ করা হলে তা শরীর ও মন দুটোর জন্যই ইতিবাচক হতে পারে।
আকাশ ভেঙে বৃষ্টি নামলে প্রকৃতির এই রূপে ভিজে ওঠার ইচ্ছা অনেকেরই দমিয়ে রাখা কঠিন। তবে বজ্রপাতের ঝুঁকি না থাকলে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে বৃষ্টিতে ভেজা হতে পারে এক স্বস্তিদায়ক ও আনন্দময় অভিজ্ঞতা যা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)