ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষক পদপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক: চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়ায় ক্ষুব্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের দাবি, বিকেল সাড়ে তিনটার পর পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয় এবং ১০ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থান না ছাড়ায় পুলিশ হঠাৎ করে লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ করেন তারা। এতে একাধিক চাকরিপ্রত্যাশী আহত হন।
অন্যদিকে এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া বলেন, আন্দোলনকারীদের ওপর পুলিশ কোনো ধরনের হামলা বা লাঠিচার্জ করেনি। লাঠিচার্জের ভিডিও আছে এমন প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, “তাহলে এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের