ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রোনালদোর বিশ্বজয়ের স্বপ্নে সঙ্গী সতীর্থরা
স্পোর্টস ডেস্ক: আগামী বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের কল্পনায় একটি দৃশ্য বারবার ভেসে উঠছে—ফাইনাল শেষে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বের কোটি কোটি সিআর-সেভেন ভক্তের মনে এখন এমনই এক রঙিন স্বপ্ন ডানা মেলছে। তবে এই স্বপ্ন কি শুধুই ভক্তদের? মাঠের লড়াইয়ে যার ক্ষুধা কখনো মেটে না, সেই রোনালদো নিজেও কি শেষবেলায় একবার বিশ্বজয়ের স্বাদ পেতে চাইবেন না?
৪১ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলতে নামা মানে শুধু অংশ নেওয়া নয়, বরং শেষবারের মতো শিরোপার জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া। রোনালদোর মানসিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিবেচনায় এমনটাই প্রত্যাশা সবার। তাঁর সতীর্থরাও এই স্বপ্নকে নিজেদের লক্ষ্য হিসেবে নিয়েছেন।
পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি চান রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারটি সর্বোচ্চ সাফল্যের মাধ্যমে শেষ হোক। তাঁর মতে, দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার পাশাপাশি রোনালদোর মতো একজন কিংবদন্তির জন্য বিশ্বকাপ জয় বিশেষ অর্থ বহন করবে। শুধু পর্তুগাল নয়, বিশ্ব ফুটবলের জন্যও এটি হবে স্মরণীয় ঘটনা।
যে বয়সে অধিকাংশ ফুটবলার অবসর নেন, সেই সময়েও রোনালদো নিজেকে প্রস্তুত করছেন সবচেয়ে বড় মঞ্চের জন্য। কোচ রবার্তো মার্তিনেজের পরিকল্পনায় তিনি এখনো গুরুত্বপূর্ণ অংশ। মার্তিনেজ মনে করেন, একজন খেলোয়াড়কে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যায় তার মানসিক শক্তি। রোনালদোর ক্ষেত্রে সেটিই সবচেয়ে বড় সম্পদ, যা তাকে এখনো শীর্ষ পর্যায়ে টিকে থাকতে সাহায্য করছে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা রোনালদোর প্রতি কোচের আস্থা অটুট। তাঁর মতে, প্রতিভার পাশাপাশি দৃঢ় মনোভাবই একজন খেলোয়াড়কে আলাদা করে তোলে এবং রোনালদো সেই উদাহরণ।
অন্যদিকে, ক্লাব ফুটবলেও ব্রুনো ফার্নান্দেজকে ঘিরে আলোচনা কম নয়। সৌদি প্রো লিগের ক্লাবগুলো থেকে বড় অঙ্কের প্রস্তাবের গুঞ্জন শোনা গেলেও, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ছাড়তে আগ্রহী নয় বলে জানা গেছে। আসন্ন মৌসুমেও তাকে দলে রাখার ব্যাপারে ক্লাব দৃঢ় অবস্থানে রয়েছে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)