ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
শেরে বাংলার লাহোর প্রস্তাব উপমহাদেশে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, তাঁর ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ নিয়ে এখনো বাংলার রাজনৈতিক ইতিহাসবিদদের মধ্যে ইতিবাচক আলোচনা বিদ্যমান। তাঁর বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব এই অঞ্চলের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে।
সোমবার (২৭ এপ্রিল) শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, “২৭ এপ্রিল ২০২৬। শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ যে কজন ক্ষণজন্মা নেতা পেয়েছে, তাঁদের মধ্যে তিনি অন্যতম। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে বিনম্রচিত্তে স্মরণ করছি এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, এ কে ফজলুল হক ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত বন্ধু। তিনি প্রথম উপলব্ধি করেন যে অবিভক্ত বাংলার রাজনীতি কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর দূরদর্শী চিন্তা ও অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি কৃষক সমাজের স্বার্থকে রাজনৈতিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
তারেক রহমান উল্লেখ করেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেরে বাংলা কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি প্রশাসনকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে উদ্যোগ নেন এবং শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রেখে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করার পথ সুগম করেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি তাঁর সহমর্মিতা, মমতা ও আপসহীন রাজনৈতিক অবস্থান তাঁকে সর্বভারতীয় রাজনীতিতে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল।
তিনি আরও বলেন, শেরে বাংলার রাজনৈতিক দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর