ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: কোন গ্যালারির দাম কত?
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার স্বাগতিকরা নামছে টি-টোয়েন্টি লড়াইয়ে। তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এই দুই ম্যাচকে ঘিরে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের নির্ধারণ অনুযায়ী, দর্শকদের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা।
ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। বিসিবির নির্ধারিত ওয়েবসাইটের (www.gobcbticket.com.bd) মাধ্যমে সহজেই টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে, যাতে ভোগান্তি কমে এবং দর্শকদের জন্য প্রক্রিয়াটি আরও সুবিধাজনক হয়।
গ্যালারি ভেদে টিকিটের দামেও রাখা হয়েছে ভিন্নতা। পূর্ব গ্যালারির টিকিট সবচেয়ে কম দামে, ১৫০ টাকায় পাওয়া যাবে। পশ্চিম গ্যালারির জন্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং শহীদ শ্রাবণ স্ট্যান্ডের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
অন্যদিকে, যারা একটু বেশি আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। একই দামে পাওয়া যাবে স্টেডিয়ামের ছাদসংলগ্ন পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের আসনগুলোও, যা এই ম্যাচগুলোর সর্বোচ্চ মূল্যমানের টিকিট।
চট্টগ্রামে দুটি ম্যাচ শেষ হওয়ার পর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)