ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিরোপা লড়াইয়ের মাঝপথে বড় ধাক্কা: মাঠের বাইরে তিন তারকা
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তাদের গুরুত্বপূর্ণ তিন তারকাকে হারিয়ে বড় সংকটে পড়েছে। ২০২৫-২৬ মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল এবং রিয়ালের দুই ভরসা এডার মিলিটাও ও আর্দা গুলার। ক্লাব দুটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ নিশ্চিত করা হয়েছে।
গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয়ে নায়ক ছিলেন ইয়ামাল। তার পেনাল্টি গোলেই বার্সা পূর্ণ পয়েন্ট পায়, কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল খুঁড়িয়ে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, ১৮ বছর বয়সী এই তরুণের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে বড় চোট ধরা পড়েছে। বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৌসুমে ক্লাবের জার্সিতে তাকে আর দেখা যাবে না। তবে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে তার চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৫ জুন কেপভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
মৌসুমের এই মহাগুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গী হতে না পেরে ভেঙে পড়েছেন ইয়ামাল। সামাজিক মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করে তিনি লিখেছেন: "ঠিক তখনই চোট আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে, যখন আমি সেখানে সবচেয়ে বেশি থাকতে চেয়েছিলাম এবং এই কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সতীর্থদের পাশে থেকে লড়াই করতে না পারা, দলের প্রয়োজনে সাহায্য করতে না পারাটা খুব কষ্টদায়ক।কিন্তু আমি পাশে থাকব, এমনকি সাইডলাইন থেকে হলেও, দলেরই একজন হয়ে তাদের সমর্থন, উৎসাহ এবং এগিয়ে যেতে সাহায্য করব। এটা শেষ নয়, এটা শুধু একটা বিরতি। আমি আরও শক্তিশালী হয়ে, আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ফিরে আসব, এবং আগামী মৌসুম আরও ভালো হবে।"
অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য খবরটি মিশ্র। হ্যামস্ট্রিং চোটের কারণে এডার মিলিটাও এবং তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে। রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় গুলার চোট পান। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিটাও গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন। এসিএল চোট কাটিয়ে ফেরার পর মিলিটাওয়ের জন্য এটি নতুন এক দুঃসহ অভিজ্ঞতা। তবে স্বস্তির বিষয় হলো, আসন্ন বিশ্বকাপের আগেই তারা দুজন সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করছে রয়টার্স।
লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনা বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতালানরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। চোটজর্জর স্কোয়াড নিয়েই আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ এবং আগামীকাল শনিবার গেটাফের মুখোমুখি হবে বার্সেলোনা।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?