ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শতকে শান্ত, ফাইফারে ফিজ—এক যুগ পর সিরিজ ঘরে
স্পোর্টস ডেস্ক: শুরুর ধাক্কায় যখন বাংলাদেশের ইনিংস দিশেহারা, তখন হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। দুজনের দীর্ঘ জুটিতে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। শান্ত খেলেন অনবদ্য সেঞ্চুরি, আর লিটন যোগ করেন মূল্যবান ৭৬ রান। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ তোলে ২৬৫ রান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ৩২ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটার। তবে এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র।
চাপে পড়া দলকে টেনে তোলেন শান্ত ও লিটন। ধীরে শুরু করলেও সময়ের সঙ্গে রানের গতি বাড়ান দুজন। চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন তারা। লিটন ৯১ বলে ৭৬ রান করে ফিরলেও শান্ত নিজের ইনিংসকে নিয়ে যান শতকে। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।
শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় বাংলাদেশ ৩০০ ছোঁয়ার সম্ভাবনা জাগিয়েও থেমে যায় ২৬৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। চোট কাটিয়ে একাদশে ফেরা মুস্তাফিজুর রহমান বল হাতে শুরুতেই আঘাত করেন। তার নিখুঁত লাইন-লেন্থ ও কাটারে কিউই ব্যাটাররা কখনোই স্বস্তিতে খেলতে পারেননি।
মাঝের ওভারে নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামও চাপ বাড়ান। তবে মূল ধাক্কা দেন মুস্তাফিজই। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট শিকার।
ডিন ফক্সক্রফট শেষ দিকে ৭৫ রানের লড়াকু ইনিংস খেললেও তা কেবল ব্যবধান কমিয়েছে। ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে ৫৫ রানের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর এই প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। ২০১৩-১৪ মৌসুমের পর কিউইদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ সাফল্য।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা