ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দলে ফিরেই তাণ্ডব, মুস্তাফিজের ৫ উইকেটে কিউইদের ধস
স্পোর্টস ডেস্ক: দলে ফিরে এসেই নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দিলেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
পুরো স্পেলে নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউই ব্যাটারদের চাপে রাখেন মুস্তাফিজ। তার কাটার আর লাইন-লেন্থে বারবার বিপাকে পড়ে সফরকারীরা। শেষ দিকে ডিন ফক্সক্রফট চেষ্টা করছিলেন স্ট্রাইক ধরে রাখতে, যেন মুস্তাফিজের সামনে সঙ্গী উইলিয়াম ও’রোককে না পড়তে হয়। কিন্তু একসময় স্ট্রাইক বদলাতেই হলো।
সেই সুযোগ কাজে লাগাতে একটুও দেরি করেননি মুস্তাফিজ। নতুন ব্যাটার উইলিয়াম ও’রোক ক্রিজে এসে প্রথম বলেই বুঝে উঠতে পারেননি ডেলিভারির গতি ও দিক। বল সরাসরি গিয়ে আঘাত হানে স্টাম্পে। তাতেই পূর্ণ হয় মুস্তাফিজের পাঁচ উইকেট।
ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট শিকার। ব্যাটার ও’রোক ফিরেছেন ৫ বলে মাত্র ১ রান করে। ফিরেই এমন পারফরম্যান্সে ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)