ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে নাটকীয় পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াই এখন এক রোমাঞ্চকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে সরিয়ে সিংহাসন দখল করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে লিগের নিয়ন্ত্রণ এখন সিটিজেনদের হাতে।
অথচ কিছুদিন আগেও শিরোপার দৌড়ে ধরাছোঁয়ার বাইরে মনে হচ্ছিল মিকেল আর্তেতার আর্সেনালকে। গত ১১ এপ্রিল পর্যন্ত ৯ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে ছিল গানাররা। কিন্তু ফুটবল যে অনিশ্চয়তার খেলা, তা আবারও প্রমাণিত হলো। বোর্নমাউথের কাছে অপ্রত্যাশিত হার এবং সরাসরি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পর মাত্র ১১ দিনের ব্যবধানে শীর্ষস্থান হাতছাড়া করলো আর্সেনাল।
পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র বলছে, ৩৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল-উভয় দলের পয়েন্ট এখন সমান ৭০। এমনকি দুই দলের জয় ও পরাজয়ের সংখ্যাও অভিন্ন। তবে গোল করার দক্ষতায় আর্সেনালকে পেছনে ফেলেছে সিটি। লিগে এখন পর্যন্ত ৬৬টি গোল করেছে গার্দিওলার শিষ্যরা, যেখানে আর্সেনালের গোল সংখ্যা ৬৩। এই সামান্য ব্যবধানই সিটিকে টেবিলের এক নম্বরে বসিয়েছে।
বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন আর্লিং হালান্ড। ম্যাচের মাত্র ৫ মিনিটেই জালের দেখা পান এই গোলমেশিন। এরপর সিটি আক্রমণাত্মক খেললেও আর ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচ শেষে কোচ পেপ গার্দিওলা ফুটবলারদের ক্লান্তির কথা উল্লেখ করেন। তিনি জানান, শেষের দিকে ফুটবলাররা পরিশ্রান্ত হয়ে পড়ায় ফিনিশিং আশানুরূপ হয়নি। ২-০ গোলের ব্যবধান থাকলে দলটি আরও স্বস্তিতে থাকতে পারত বলে মনে করেন তিনি।
লিগের বাকি আর মাত্র পাঁচটি ম্যাচ। যদি দুই দলই তাদের অবশিষ্ট সব ম্যাচে জয় লাভ করে, তবে উভয়ের পয়েন্ট দাঁড়াবে ৮৫। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন নির্ধারণে ভূমিকা রাখবে গোল ব্যবধান বা মোট গোল সংখ্যা। ম্যানচেস্টার সিটির গোল ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন কিংবদন্তি গ্যারি নেভিল। তার মতে, শিরোপা নির্ধারণের চূড়ান্ত মুহূর্তে এই মিসগুলো চড়া মূল্য দিতে বাধ্য করতে পারে।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?