ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডোপ টেস্টে পজিটিভ, নিষেধাজ্ঞার কবলে পাকিস্তানি অলরাউন্ডার
স্পোর্টস ডেস্ক: মাঠের পারফরম্যান্সে এমনিতেই কোণঠাসা ছিলেন মোহাম্মদ নওয়াজ, এবার মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর ক্যারিয়ার আরও বড় সংকটের মুখে পড়ল। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় এই অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া নজরদারিতে রয়েছেন।
ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর বরাত দিয়ে জানা গেছে, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিষিদ্ধ ‘বিনোদনমূলক মাদক’ গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। আইসিসি বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর পিসিবি নিজস্ব তদন্ত শুরু করেছে এবং দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানানো হবে।
বিশ্বকাপের হাইব্রিড মডেলে পাকিস্তানের জার্সিতে সবগুলো ম্যাচ খেললেও নওয়াজের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে বল হাতে মাত্র ৭টি উইকেট নিতে পারলেও ব্যাট হাতে ছিলেন চরম ব্যর্থ, সংগ্রহ ছিল মাত্র ১৫ রান। বিশ্বকাপের সেই অফ-ফর্ম পিছু ছাড়েনি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। মুলতান সুলতানসের হয়ে ৮ ম্যাচে মাত্র ৩৬ রান এবং ৬ উইকেট নিয়ে কার্যত লড়াই করছেন নিজের ছন্দের সাথে। এমন বিপর্যয়ের মধ্যেই ডোপ কেলেঙ্কারির খবরটি তাঁর জন্য চরম দুঃসংবাদ হয়ে এসেছে।
এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়েছে নওয়াজের আন্তর্জাতিক ক্লাব ক্যারিয়ারেও। টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলার লক্ষ্যে ইংলিশ কাউন্টি ক্লাব সারের সাথে তাঁর চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। পসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার মাধ্যমে এই সপ্তাহেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও ডোপ টেস্টের ফলাফল সামনে আসায় সারে কর্তৃপক্ষ তাঁর সাথে চুক্তি বাতিল করেছে। এখন আইসিসি ও পিসিবির চূড়ান্ত শাস্তির অপেক্ষায় আছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, যা তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারকে দীর্ঘ মেয়াদে অন্ধকার করে দিতে পারে।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)