ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রী প্রদান বিষয়ে সংবিধি প্রনয়ণ ও বাস্তবায়নের দাবীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বুধবার সকাল থেকে তারা শুরু করেন এই কর্মসূচি। একইসাথে যেসকল শিক্ষক প্রশাসনিক কাজে সম্পৃক্ত রয়েছেন তারাও পালন করছেন শাটডাউন কর্মসূচি। এতে করে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা ও ক্লাস বন্ধ হওয়ায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাদের। তৈরীও হয়েছে সেশন জটের সম্ভাবনার। বিষয়টির যেন দ্রুত সমাধান হয় সেই আবেদন করেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা বলছিলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পদোন্নতি হচ্ছে না শিক্ষকদের। এছাড়া বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও। যার ফলে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও তা পূরণ না হওয়ায় তারা পালন করছে শাটডাউন কর্মসূচি।
শাটডাউন কর্মসূচীতে সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০২ জন শিক্ষক। দীর্ঘদিন যাবৎ পদোন্নতি বন্ধ সহ শিক্ষক নিয়োগের দাবীতে তাদের এই কর্মসূচী চলমান থাকবে জানান ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান শাখাওয়াত হোসেনক।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেছেন, ইউজিসির কথা সংবিধি প্রণয়নের আগ পর্যন্ত পদোন্নতি বন্ধ থাকবে বাকিগুলো সব ঠিক থাকবে। কিন্তু তা মানতে নারাজ শিক্ষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)