ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সমঝোতা না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চললেও চরম অনিশ্চয়তা ও উত্তেজনা বিরাজ করছে। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আলোচনার জন্য প্রস্তুত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এই কঠোর অবস্থানের কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তিনি একটি ‘চমৎকার চুক্তি’র অপেক্ষায় আছেন। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, “আমি আর মেয়াদ বাড়াতে চাই না। আমাদের হাতে এত সময় নেই।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানজুড়ে আবারও বোমা হামলা শুরু করবে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প বলেন, “আমাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।”
ওয়াশিংটন আশা করছে, পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা ইতিবাচক দিকে এগোবে। অন্যদিকে, তেহরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। তবে দুই দেশের অনড় অবস্থানের কারণে দ্বিতীয় দফার এই বৈঠক আদৌ সফল হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য এবং সামরিক হামলার হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে আরও জটিল করে তুলল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ