ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চুক্তি ভঙ্গ করে আইপিএল পাড়ি: পিএসএল থেকে নিষিদ্ধ লঙ্কান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মায়ায় পড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে করা চুক্তি ভঙ্গ করার মাশুল দিলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও হুট করে লাহোর কালান্দার্সের দায়িত্ব ছেড়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে নাম লেখানোয় তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি।
পিসিবির কঠোর সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের পিএসএলে শানাকা কোনোভাবেই অংশ নিতে পারবেন না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড় নিবন্ধন এবং ত্রিপক্ষীয় চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন এই লঙ্কান অলরাউন্ডার। মূলত বিষয়টি বিস্তারিত পর্যালোচনার পরই এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি একই ধরণের অপরাধ করায় তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। সেই তুলনায় শানাকার শাস্তি কিছুটা কম। পিসিবির সূত্র জানাচ্ছে, মুজারাবানির ঘটনা মাথায় রেখেই শানাকাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে নিজের ভুল স্বীকার করে এবং পিএসএল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে আবেদন করায় শাস্তির মেয়াদ এক বছর কমানো হয়েছে।
পিএসএল বাদ দিয়ে আইপিএলে যোগ দিলেও শানাকার বর্তমান পরিস্থিতি বেশ হতাশাজনক। রাজস্থান রয়্যালসের স্কোয়াডে যোগ দিলেও এখন পর্যন্ত তাদের হয়ে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে শাস্তির খবরের পর নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন শানাকা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পিএসএল একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। লাহোর কালান্দার্সের সমর্থক এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমার এই সিদ্ধান্তের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?