ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
আজ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্রগুলো ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। এ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হিসাব অনুযায়ী রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সেই হিসেবে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পেতে যাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলোর বাইরে অতিরিক্ত প্রার্থী না থাকলে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। ইতোমধ্যে বিএনপি জোট তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও তাদের জন্য বরাদ্দ ১৩টি আসনের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন—সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী—ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে বাকি প্রার্থীদের জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি কোনো আইনি জটিলতা বা প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে ২৯ এপ্রিলের পরই সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল