ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিসিবির নির্বাচন নিয়ে যা জানালেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর নতুন কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বর্তমান অ্যাডহক কমিটি। এরই মধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল এবং আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, নির্বাচন জুনের প্রথম সপ্তাহে আয়োজনের চেষ্টা করা হচ্ছে। কোনো কারণে তা সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন সম্পন্ন করা হবে।
তামিম আরও জানান, ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও সেটি আগেই সম্পন্ন করতে চায় কমিটি। প্রথম লক্ষ্য জুনের প্রথম সপ্তাহ, আর তা সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা