ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯৪২ জন সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে।
শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে।
এছাড়া এই সময়ে সন্দেহজনক ১৪ হাজার ৫২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১১ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৫ জন শিশু এবং সন্দেহজনক উপসর্গে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি