ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইউরোপে ফ্রি গবেষণার সুযোগ, আবেদন অনলাইনে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিকদের জন্য ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে।
“CICOPS স্কলারশিপ ২০২৬” এর আওতায় নির্বাচিত গবেষকেরা ৪ থেকে ১২ সপ্তাহ পাভিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্দিষ্ট বিষয়ের ওপর যৌথ গবেষণায় অংশ নিতে পারবেন।
সিআইসিওপিএস স্কলারশিপ কী
পাভিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত সিআইসিওপিএস স্কলারশিপ একটি স্বল্পমেয়াদি গবেষণা কর্মসূচি। এ কর্মসূচিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে EDISU যুক্ত রয়েছে।
এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও অ্যাকাডেমিক ব্যক্তিদের ইতালিতে আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। প্রতিবছর এই কর্মসূচির আওতায় সীমিতসংখ্যক স্কলারশিপ প্রদান করা হয়। ২০২৬ সালের জন্য নির্ধারিত সংখ্যা মাত্র ৬টি স্কলারশিপ।
সুবিধাসমুহ-
যাওয়া-আসার বিমানভাড়া;
আবাসন ব্যবস্থা;
দৈনিক খাবার সুবিধা;
স্বাস্থ্যবিমা;
জীবনযাপনের জন্য ভাতা;
গবেষণার মেয়াদ-
নির্বাচিত প্রার্থীরা দুটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গবেষণায় অংশ নিতে পারবেন। ৭ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ এবং ১২ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৭ পর্যন্ত।
গবেষণার বিষয়-
বিজ্ঞান ও প্রযুক্তি;
জীবনবিজ্ঞান;
মানবিক ও সামাজিক বিজ্ঞান;
আবেদনের যোগ্যতা-
বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
সংশ্লিষ্ট ক্ষেত্রে (শিক্ষকতা বা গবেষণা) ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
একটি শক্তিশালী গবেষণা প্রস্তাব (Research Proposal) থাকতে হবে;
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা অ্যাকাডেমিক পেশাজীবীরা আবেদন করতে পারবেন;
ইতালির কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না;
আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীদের প্রথমে পাভিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রস্তাবিত গবেষণা বিষয়ে অধ্যাপক আগ্রহী হলে তিনি একটি আমন্ত্রণপত্র প্রদান করবেন। এই আমন্ত্রণপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাঁদের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের সরাসরি যোগাযোগ নেই, তাঁরা CICOPS অফিসে ই-মেইলের মাধ্যমে গবেষণা প্রস্তাব পাঠিয়ে সম্ভাব্য সুপারভাইজার খুঁজে নিতে পারেন।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ জুন ২০২৬।
আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো