ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মারা গেছেন ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী
ডুয়া ডেস্ক : ভারতের জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন প্রতুল মুখোপাধ্যায়। ছিলেন আইসিইউতে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। এর মধ্যে প্রতুল মুখোপাধ্যায়ের শরীরে একটি অস্ত্রোপচারও হয়। এরপর তার হার্ট অ্যাটাকও হয়। এছাড়া তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হন। এরপর গত দুই সপ্তাহ হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ শিল্পী; শেষমেশ না ফেরার দেশে পাড়ি জমালেন।
এদিকে প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতির কথা শোনার পর গত বুধবার সন্ধ্য়ায় এসএসকেএম হাসপাতালে শিল্পীকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে গত ১৫ জানুয়ারিও হাসপাতালে দেখতে যান তিনি। সে সময় হাসপাতালের বিছানায় শুয়ে প্রতুল মুখার্জী ‘আমি বাংলায় গান গাই’ গেয়ে শোনান মুখ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, অবিভক্ত পূর্ববঙ্গের বরিশালে ১৯৪২ সালে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম। পরে তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। তবে বাঙালিয়ানার সঙ্গে তার সম্পর্ক কখনোই কমেনি। তার কণ্ঠে গাওয়া ‘আমি বাংলায় গান গাই’ আজও সকলের মুখে মুখে ফেরে। পাশাপাশি, ‘ডিঙা ভাসাও সাগরে’ও তার অনুরাগীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
প্রতুল মুখোপাধ্যায়ের আলোচিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- ‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮), ‘যেতে হবে’ (১৯৯৪), ‘ওঠো হে’ (১৯৯৪), ‘কুট্টুস কাট্টুস’ (১৯৯৭), ‘স্বপ্নের ফেরিওয়ালা’ (২০০০), ‘তোমাকে দেখেছিলাম’ (২০০০), ‘স্বপনপুরে’ (২০০২), ‘অনেক নতুন বন্ধু হোক’ (২০০৪), ‘হযবরল’ (২০০৪), ‘দুই কানুর উপাখ্যান’ (২০০৫), এবং ‘আঁধার নামে’ (২০০৭)। বাংলাদেশে বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০১১ সালের মার্চে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)