ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
মেয়েদের বিয়ের বয়স বাড়াল কুয়েত
ডুয়া ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে যেখানে মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি উঠছে সেখানে বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সরকার। দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানিয়েছেন, শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত আরব
সম্প্রতি আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, এর আগে কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭। এবার ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে দেশটির সরকার।
কুয়েত সরকার জানিয়েছে, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সমস্ত ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনসহ আন্তর্জাতিক পরিসরে তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে বলে জানিয়েছেন কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত।
গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতার অভাবের কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।
কুয়েতের বিচারমন্ত্রী জানিয়েছেন, তারা তরুণ-তরুণীদের সুরক্ষা, বিবাহবিচ্ছেদের হার কমানো এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধি করার জন্য বিবাহের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ