ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিজু-সাংগ্রাইয়ে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলানসহ নানা উৎসবকে কেন্দ্র করে তিনি সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
শনিবার (১১ এপ্রিল) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের এসব সামাজিক উৎসব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এ উপলক্ষে তিনি সব নৃ-গোষ্ঠীর মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলা নববর্ষের শুভকামনাও জানান।
তিনি আরও বলেন, পাহাড় ও সমতল—সব জায়গায় বসবাসকারী মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয় জীবনেরই অংশ। এসব উৎসব সমাজে সম্প্রীতি, আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি বাংলাদেশের সামগ্রিক ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই বৈচিত্র্যই দেশের সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও গৌরবময় করে তুলেছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। দেশের সকল নাগরিক—ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ—সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের সুযোগ পাবে, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সবশেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এসব উৎসব এবং বাংলা নববর্ষ দেশের মানুষের জীবনে শান্তি, সুখ ও আনন্দ বয়ে আনবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)