ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি মার্কেটিং বিভাগের ৭ দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব সমাপ্ত
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার কেন্দ্রীয় খেলার মাঠে ৭ দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী শরীফুল আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব ড. মোহাম্মদ নেওয়ামুল ইসলাম এবং আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই যুক্ত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়।
তিনি বিভাগের ভূমিকা তুলে ধরে বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানগুলিতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, আমাদের নতুন বাংলাদেশ পাওয়া অনেক মানুষের আত্মত্যাগের ফল এবং স্মৃতি রক্ষা করে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।
উল্লেখ্য, 'মার্ক ভেনচার' শিরোনামে বিজনেস কেস কম্পিটিশন, চাকরির মেলা, সাহিত্য আলোচনা, স্মৃতিচারণ, পুনর্মিলনী, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মার্কেটিং বিভাগ এই ৭-দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস