ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নারী হেনস্তার ঘটনায় ঢাবি শিক্ষার্থীর সিট বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র শাহরিয়ার ইসলাম তুষারের বরাদ্দকৃত সিট বাতিল করেছে হল প্রশাসন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিজয় একাত্তর হলে তার নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৭ (সাত) দিনের মধ্যে হল কর্তৃক প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি এবং অন্যান্য সরঞ্জামাদি প্রশাসনের কাছে জমা দিয়ে হল ত্যাগ করতে হবে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ঢাবির টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার ইসলাম তুষারসহ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত