ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৯৭ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ১৯৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত এসব পদের জন্য ৬ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ এপ্রিল সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা ৯ মে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
১. পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)
পদসংখ্যা: ১৬৫টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
৭. পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৯. পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
ফায়ারফাইটার পদের জন্য নির্ধারিত শারীরিক যোগ্যতা অনুযায়ী পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এ পদের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
বয়সসীমা হিসেবে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের জন্য ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে ৬ ও ৭ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্ধারিতওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৬ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
বিস্তারিত জানতেক্লিক করুন এখানে
আবেদনের শেষ সময় ৯ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং বিস্তারিত নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু