ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দেওয়া তথ্য অনুযায়ী ওই দিন যশোর সফরের প্রাথমিক সূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরকালে তারেক রহমান যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এটি সরকারের ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির একটি অংশ, যা তার নির্বাচনী প্রতিশ্রুতির আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।
ইতিহাস অনুযায়ী, প্রায় পাঁচ দশক আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন। সেই প্রকল্পটি পরবর্তীতে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।
এছাড়া যশোর সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত