ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৫৩ বছরে প্রথম, ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গৃহীত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় সংসদে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যা এর আগে কখনো দেখা যায়নি। স্বাধীনতার পর দীর্ঘ পথচলায় এই প্রথমবারের মতো সরকারি দলের কোনো সংসদ সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে, যা সংসদীয় প্রক্রিয়ায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে এই প্রস্তাবটি উপস্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। প্রস্তাব উত্থাপনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তা গ্রহণ করেন এবং এ বিষয়ে আলোচনার জন্য নির্দিষ্ট সময় ঠিক করে দেন।
প্রস্তাব উপস্থাপনের সময় জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের ফল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’ এসেছে, যা দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। কার্যপ্রণালি বিধির ৬২ অনুযায়ী তিনি বলেন, এই সনদে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাব রয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে সংসদের নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবটি গুরুত্বপূর্ণ হওয়ায় কার্যপ্রণালি বিধির ৬৫ (২) অনুযায়ী তা আলোচনার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমান কার্যসূচি বিবেচনায় আগামী ৫ এপ্রিল ২০২৬, রোববার দিনের শেষ বিষয় হিসেবে সর্বোচ্চ দুই ঘণ্টা এ বিষয়ে আলোচনা হবে।
স্পিকার আরও উল্লেখ করেন, দেশের সংসদীয় ইতিহাসে গত ৫৩ বছরে এই প্রথমবার ট্রেজারি বেঞ্চ থেকে কোনো মুলতবি প্রস্তাব এসেছে। নির্ধারিত দিনে এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)