ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা
বিনোদন ডেস্ক: নতুন জীবনের পথে পা রাখলেন দেশের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ অঙ্গন থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নেওয়া এই আলোচিত মুখ এবার বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে প্রবেশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি।
লুবাবা পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।
অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।
দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।
তার এই নতুন যাত্রাকে ঘিরে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল উচ্ছ্বসিত ও ইতিবাচক। অনেকেই তার দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন, যা তার জীবনের এই পরিবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান