ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি জোরদার করতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দল জাম্বিয়া, যা দুই দলের ইতিহাসে প্রথম মুখোমুখি লড়াই।
মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সময়সূচি বাংলাদেশি দর্শকদের জন্য তুলনামূলক সুবিধাজনক হওয়ায় অনেকেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।
র্যাঙ্কিং ও শক্তিমত্তার পার্থক্য
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানে বড় ব্যবধান রয়েছে। বর্তমানে আর্জেন্টিনা রয়েছে ৩ নম্বরে, আর জাম্বিয়া অবস্থান করছে ৯১ নম্বরে। সাম্প্রতিক সময়ে আফ্রিকার দলগুলো ভালো পারফরম্যান্স দেখালেও লিওনেল মেসির দলকে চ্যালেঞ্জ জানানো জাম্বিয়ার জন্য কঠিনই হবে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক পারফরম্যান্স (শেষ ৫ ম্যাচ)
আর্জেন্টিনা: শেষ পাঁচ ম্যাচে চারটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। তারা মৌরিতানিয়াকে ২-১, ভেনেজুয়েলাকে ১-০, পুয়ের্তো রিকোকে ৬-০ এবং অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারায়। একমাত্র হারটি এসেছে ইকুয়েডরের বিপক্ষে, যেখানে তারা ১-০ ব্যবধানে পরাজিত হয়।
জাম্বিয়া: অন্যদিকে জাম্বিয়ার সাম্প্রতিক ফর্ম ভালো নয়। শেষ পাঁচ ম্যাচে কোনো জয় পায়নি তারা। দক্ষিণ আফ্রিকা, ডিআর কঙ্গো ও মরক্কোর কাছে হার এবং মালি ও কমোরোসের বিপক্ষে ড্র করেছে দলটি।
আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচের সময়সূচী
তারিখ: ১ এপ্রিল (বুধবার)
সময়: ভোর ৫:১৫ মিনিট (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি ও নিকোলাস ট্যাগলিয়াফিকো।
মধ্যমাঠ: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাজ।
আক্রমণভাগ: থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ ও অধিনায়ক লিওনেল মেসি।
সরাসরি খেলা দেখার উপায়
ম্যাচটি মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। Sportzfy App, HD Streamz App এবং Turbo Football App ব্যবহার করে লাইভ স্ট্রিমিং উপভোগ করা সম্ভব। এছাড়া ফেসবুকে ‘Argentina vs Zambia Live Match Today’ লিখে সার্চ দিলেও বিভিন্ন পেজ থেকে ম্যাচটি সরাসরি দেখা যেতে পারে।
ম্যাচটি আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তরা আশা করছেন, অভিজ্ঞতা ও শক্তির সমন্বয়ে মেসির নেতৃত্বে দলটি একটি দাপুটে পারফরম্যান্স উপহার দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)