ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
রাহুলের মৃ'ত্যু ঘিরে বাড়ছে রাজনৈতিক বিতর্ক
বিনোদন ডেস্ক: মাত্র ৪৩ বছর বয়সে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তবে সেই শোকের আবহ কাটতে না কাটতেই তার বাড়ির সামনে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি, যা ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দেন এবং তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাস অভিনেতার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান।
এরপর সোমবার থেকে রাহুলের বিজয়গড়ের বাড়িতে ভিড় জমতে শুরু করে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা একে একে সেখানে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিত ছিলেন সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, বিক্রম চট্টোপাধ্যায়সহ টালিউডের একাধিক পরিচিত মুখ।
তবে এই শোকের পরিবেশের মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে কেন্দ্র করে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী রাহুলের বাড়িতে পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, তার সঙ্গে আসা কিছু কর্মী-সমর্থক বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাদের দাবি, এটি শোকের স্থান হওয়ায় এখানে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই উত্তেজনায় রূপ নেয়।
অন্যদিকে, রাহুলের মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তমলুক হাসপাতাল সূত্রে জানা যায়, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।
সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক দুইয়ের মিশেলে পরিস্থিতি জটিল আকার নিয়েছে। পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্টভাবে সামনে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়