ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ইসলামি প্রজাতন্ত্রের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আল জাজিরার সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ইরানি শাসগোষ্ঠী কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তাদের অবশ্যই ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং প্রতিবেশীদের জন্য হুমকিস্বরূপ অস্ত্র তৈরি বন্ধ করতে হবে।
তিনি বলেন, ইরানিদের ছোড়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটিই উদ্দেশ্য: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে হামলা চালানো।
তিনি আরও বলেন, ইরানি শাসকগোষ্ঠী বিশ্বকে হুমকি দিতে এবং ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না। এর ঝুঁকি অনেক বেশি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে এখন তাদের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র রাখার যেকোনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’