ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ঢাবি শিক্ষক মোনামীর ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: অভিনেতা আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে কাজ করছেন। তিনি সাত শতাধিক বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি কয়েকটি নাটক ও চলচ্চিত্রেও কাজ করেছেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেওয়া একটি বক্তব্যের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের প্রচারিত ছবিটি আসল নয়। বরং ভিন্ন পোশাকের একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।
ছবিটির উৎস খুঁজতে গিয়ে Ahmed Nirjon BSL নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টে একই ধরনের ছবি পাওয়া যায়। ওই পোস্টের মন্তব্যে অভিনেতা আসাদুজ্জামান আসাদের ফেসবুক প্রোফাইলে একই দিনে প্রকাশিত একটি পোস্টের লিংকও যুক্ত ছিল।
সেই পোস্টে থাকা একাধিক ছবির মধ্যে একটি ছবির সঙ্গে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড, আসাদ ও মোনামীর অবস্থান এবং দৃশ্যগত উপাদানের মিল পাওয়া যায়। তবে তাদের পোশাকে পার্থক্য দেখা গেছে।
অর্থাৎ, মূল ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এছাড়া গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির তথ্য অনুযায়ী, ছবিটিতে সিন্থআইডি (SynthID) নামের একটি ডিজিটাল জলছাপ শনাক্ত হয়েছে। গুগলের এআই টুল দিয়ে তৈরি কনটেন্টে সাধারণত এই জলছাপ যুক্ত করা হয়।
প্রসঙ্গত, অভিনেতা আসাদুজ্জামান আসাদ ও ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) সম্পর্কে পারিবারিকভাবে একজন আরেকজনের কাজিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল