ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
থাকা-খাওয়াসহ চাকরি দিচ্ছে নবিন ফ্যাশন, নেবে ৭০ জন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পোশাক শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে নবিন ফ্যাশন। বিশেষ করে গ্রামের যুবকদের অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি একযোগে ৭০ জন কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা, পাশাপাশি থাকা-খাওয়ার সুবিধাও প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মীরা বছরে দুটি বোনাস পাবেন। এছাড়া মাসে পাঁচ দিন ছুটির সুযোগ থাকবে, যা প্রয়োজন অনুযায়ী একত্রে নেওয়া যাবে। প্রতিদিন দুপুরে এক ঘণ্টা বিশ্রামের ব্যবস্থা এবং প্রতিটি ওয়াক্তের নামাজের সময় কাজ থেকে বিরতির সুবিধাও রাখা হয়েছে।
কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে দৈনিক মোট ১০ ঘণ্টা। কাজের পাশাপাশি নতুনদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানীর চকবাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির শাখা। আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছে চকবাজারের ১৭ হরনাথ ঘোষ রোডে অবস্থিত নবীন বাংলাদেশ কার্যালয়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)