ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বপ্ন সুপারশপের ডেটা হ্যাক, তথ্য ফাঁসের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ সুপারশপ চেইন ‘স্বপ্ন’-এর গ্রাহক তথ্য নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির ডেটাবেজ হ্যাক হয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও কেনাকাটার বিস্তারিত অনলাইনে উন্মুক্ত হয়ে গেছে।
জানা গেছে, মোবাইল নম্বর ব্যবহার করেই একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে গ্রাহকের নাম, ফোন নম্বর এবং কেনাকাটার ইতিহাস দেখা যাচ্ছে। প্রায় তিন মাস আগে এই সাইবার হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে আসে।
দেশজুড়ে স্বপ্নের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে এবং প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখেরও বেশি। হ্যাক হওয়া ডেটায় গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের ক্রয় সংক্রান্ত বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। তবে কতজন গ্রাহকের তথ্য এতে ঝুঁকির মুখে পড়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকার বাংলামোটর এলাকার এক গ্রাহক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকিংয়ের খবর দেখে তিনি বিষয়টি যাচাই করেন। মোবাইল নম্বর ব্যবহার করে তথ্য খোঁজার পর নিজের নাম, কেনাকাটার তালিকা ও লেনদেন সংক্রান্ত তথ্য দেখতে পান বলে দাবি করেন তিনি। তার মতে, এভাবে তথ্য সহজলভ্য হওয়ায় আরও বহু গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে রয়েছে।
এদিকে, এ ধরনের ডেটা ফাঁসের বিষয়ে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা বিবৃতি দেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল