ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
স্পিকারের সহধর্মিণীর মৃ'ত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী ও প্রখ্যাত শিক্ষাবিদ দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের শিক্ষা ও সমাজসেবায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শনিবার (২৮ মার্চ) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও সমাজসেবী। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুরের Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে