ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
৪৫০ পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনী নতুন ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৬ ব্যাচে মোট ৪৫০ জন নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন শাখায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড এবং টোপাস পদ। প্রতিটি ক্যাটাগরিতে আলাদা কোটা অনুযায়ী পদসংখ্যা নির্ধারণ করা হয়েছে।
পদবিন্যাস অনুযায়ী ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে ৩০০ জন, মেডিকেল ১৮ জন, রেগুলেটিং ১৫ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৬ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ৩৫ জন, স্টুয়ার্ড ২০ জন এবং টোপাস পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা সরকারি বিধিমালা অনুযায়ী প্রদান করা হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে নাবিক পদের জন্য ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর (১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ মার্চ থেকে এবং চলবে আগামী ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে প্রাক-যোগ্যতা যাচাই করে ‘Apply Now’ অপশনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে, যা যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর সঠিক তথ্য দিয়ে অনলাইন ফরম পূরণ করে জমা দিতে হবে এবং ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।
আবেদন করতেক্লিক করুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন