ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শেষ হলো গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, এখানে প্রশ্ন দেখুন
নিজস্ব প্রতিবেদক: গুচ্ছ পদ্ধতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার শেষ ধাপও সম্পন্ন হয়েছে। শুক্রবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কার্যক্রমের লিখিত অংশ শেষ হলো।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দেশের ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া পরীক্ষায় অংশ নেয় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।
পরীক্ষার নিয়ম অনুযায়ী, ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এছাড়া এবারও শিক্ষার্থীদের জন্য ‘সেকেন্ড টাইম’ বা পুনরায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আবেদন করেন। ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার।
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের সহায়তায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে বিএনসিসি, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা অনুযায়ী ২০২১-২০২৩ সালের এসএসসি এবং ২০২৪-২০২৫ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান