ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তীব্র ঝড়ে রাজধানীর কমলাপুরে গাছ উল্টে প্রধান সড়ক বন্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হঠাৎ শুরু হওয়া তীব্র ঝড় ও বৃষ্টিতে বড় একটি গাছ উপড়ে পড়ে ঢাকার কমলাপুর থেকে টিটিপাড়া যাওয়ার প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড় শুরু হওয়ার কিছুক্ষণ পরই গাছটি সড়কের ওপর আড়াআড়িভাবে আছড়ে পড়ে। এতে যান চলাচলের পাশাপাশি ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কমলাপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের সড়কে একটি বিশালাকৃতির রেন্ট্রি গাছ উপড়ে পড়ে আছে। গাছটি পড়ার সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় আশপাশের বেশ কিছু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের ওপর গাছ পড়ে থাকায় কমলাপুর থেকে টিটিপাড়া আন্ডারপাস হয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতায় গাছটি হুট করেই সড়কের মাঝখানে পড়ে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুৎহীন হয়ে পড়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে সংলগ্ন এলাকাগুলো।
এদিকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে রাস্তা সচল করার কাজ শুরু করেছে। গাছটি পুরোপুরি সরিয়ে নিতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৈশাখী ঝড়ের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে এমন আকস্মিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি