ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২ নারীর মরদেহ উদ্ধার, আহত ১১
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় এই হতাহতদের উদ্ধার করা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. এস এম মাসুদ মরদেহের তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া দুই নারীর মরদেহ বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া ১১ জনকে উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার বিকেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার ৩নং ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর পানির প্রায় ৩০ ফুট গভীরে বাসটির অবস্থান শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি পানি থেকে উপরে তোলার কাজ চলছে।
দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি কোনোমতে সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ রয়েছেন। তার মতো আরও অনেক স্বজন নদীর পাড়ে প্রিয়জনের সন্ধানে অপেক্ষা করছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। তলিয়ে যাওয়া বাসের ভেতরে আর কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত হতে তল্লাশি অব্যাহত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি