ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পদ্মা নদীর ৩০ ফুট নিচে মিলল ডুবে যাওয়া বাসের সন্ধান
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দীর্ঘ তল্লাশির পর নদীর তলদেশের অন্তত ৩০ ফুট গভীরে বাসটির অবস্থান শনাক্ত করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৩নং ঘাটে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। বর্তমানে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি পানি থেকে তোলার চেষ্টা চলছে।
বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসের ভেতরে আরও কতজন যাত্রী আটকা পড়ে আছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ঘাটে ভিড় করছেন উদ্বিগ্ন স্বজনরা। রাজবাড়ীর কালুখালী থেকে আসা যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ রয়েছেন।
এদিকে, উদ্ধার কাজ দেরিতে শুরু হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল পৌঁছাতে দেরি হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল স্রোত ও গভীরতার কারণে কাজ কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, "ডুবুরি দল বাসের অবস্থান শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি