ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রধান শিক্ষক নিয়োগে ৬০৮ পদ কমিয়ে নতুন বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে আগের তুলনায় ৬০৮টি পদ কমিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে যেখানে প্রায় সাড়ে ১৩ হাজার পদের কথা বলা হয়েছিল, সেখানে সংশোধিত বিজ্ঞপ্তিতে ১২ হাজার ৯৫১টি পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নতুন করে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে, যা চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
এর আগে গত ১২ মার্চ নতুন করে বিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয় এবং পরবর্তীতে তা অনুমোদন পায়। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের যোগ্যতায় সংশোধন এনে এমপিও নীতিমালার কয়েকটি ধারা পরিবর্তন করা হয়।
নতুন সিলেবাস অনুযায়ী নিয়োগ পরীক্ষায় মোট ৮টি বিষয়ে ৮০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটি—প্রতিটিতে ১০ নম্বর করে রাখা হয়েছে। এছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ৫ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর করে বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া বিভাগভিত্তিক আলাদা বিষয়েও নম্বর নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা বিভাগের জন্য কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রার্থীদের জন্য ধর্মীয় ও সংশ্লিষ্ট বিষয়ে ২০ নম্বর রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ