ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কর্মকর্তা-কর্মচারীদের অবদান যথাযথ স্বীকৃতি পাবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, তাদের অবদানকে সরকার মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পবিত্র ঈদুল ফিতরের পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা জরুরি। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং কর্মকর্তাদের উদ্যোগেই সেই পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বছরের বাকি সময়জুড়েও মানুষের জীবনে বিরাজ করুক—এটাই প্রত্যাশা। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের নানা ঐতিহ্য যেমন সেমাই, শিন্নি ও পোলাওয়ের আয়োজন দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
মন্ত্রী বলেন, এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব সবার।
দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমাম উদ্দীন কবীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের