ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর বিশেষ সাংস্কৃতিক আয়োজন
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৬ মার্চ সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।
মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সঙ্গীত পরিবেশন করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফলে সাধারণ দর্শনার্থীরাও স্বাধীনতা দিবসের এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি