ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে, দেশবাসীর দোয়া চাইল পরিবার
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন প্যারামিটারগুলো পজিটিভ সাইন দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, ওনার অবস্থা উন্নতির দিকে।"
তিনি আরও জানান, মস্তিষ্কের সমস্যার ক্ষেত্রে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে চিকিৎসকরা আশাবাদী। মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকালে চিকিৎসকরা তাকে বিছানা থেকে চেয়ারে বসিয়েছেন, যা স্বাস্থ্যের একটি ইতিবাচক লক্ষণ। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারছেন। বর্তমানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালে মির্জা আব্বাসের পাশে সার্বক্ষণিক রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস। নেতার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট বিশেষ প্রার্থনা চেয়েছে তার পরিবার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি