ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে টানা ৭ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবারও খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। গত ১৬ মার্চ ছিল শেষ কর্মদিবস, এরপর ১৭ মার্চ থেকে শুরু হওয়া লম্বা ছুটি শেষে আজ থেকে নিয়মিত কর্মব্যস্ততায় ফিরছে দেশ।
ছুটি শেষে আজ থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত সকাল ৯টা থেকে বিকেল ৫টার সময়সূচিতে ফিরেছে। রমজানের বিশেষ সময়সূচি শেষে ব্যাংক ও পুঁজিবাজারও ফিরেছে তাদের আগের নিয়মে। ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অন্যদিকে, দেশের পুঁজিবাজারে আজ থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, এবার শবে কদর ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন কর্মদিবস থাকলেও সরকার নির্বাহী আদেশে সেটি ছুটি ঘোষণা করায় টানা ৭ দিনের অবকাশ পান চাকরিজীবীরা। তবে আজ অফিস খুললেও চলতি সপ্তাহেই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন তারা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস খোলার মাত্র এক দিন পরেই আবারও টানা তিন দিনের বন্ধ শুরু হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি