ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের বিজয় নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে বিশেষ প্রস্তাব উত্থাপন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। দেশটির সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনের ঐতিহাসিক ফলাফল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা করে এই প্রস্তাবটি আনেন।
সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সংসদে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক। উল্লেখ্য, এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেও এই সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেছিলেন অ্যাবিগেইল বয়েড।
প্রস্তাবে অ্যাবিগেইল বয়েড বাংলাদেশের সর্বশেষ সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম ‘শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য’ হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এক ঐতিহাসিক বিজয় লাভ করেছে।
প্রস্তাবে নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে জানানো হয় যে, এবারের নির্বাচনে ৫৯ শতাংশ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের সাফল্যের বিষয়টিও গুরুত্ব পায়। উল্লেখ্য, ৬০ শতাংশ ভোটার এই সনদের পক্ষে রায় দিয়েছেন, যেখানে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৮০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে।
প্রস্তাবের শেষ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর এই যুগান্তকারী সাফল্যের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষকেও সাধুবাদ জানানো হয়। অকুতোভয় সক্রিয়তা ও আন্দোলনের মাধ্যমে দেশে স্বাধীনতা ও ন্যায়বিচারের পথ প্রশস্ত করায় এই স্বীকৃতি প্রদান করে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট।
প্রস্তাব উত্থাপনকালে অ্যাবিগেইল বয়েড বলেন, “এই সভা বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশের জনগণের সাহসী আন্দোলনকে সম্মান জানাচ্ছে, যা দেশটিতে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করেছে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)