ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নিয়ে সরকারের নতুন বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণহত্যা দিবস (২৫ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে আলোকসজ্জা ও সাজসজ্জার বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বর্তমান জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের নীতি বিবেচনা করে এবারের স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহ কোনোভাবেই আলোকসজ্জা করা যাবে না। এছাড়া, ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন যে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার জাতীয় দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না। সেই সিদ্ধান্তের আলোকেই এই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হলো।
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। তাঁদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ (গেট), পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সরকার নির্ধারিত এই নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি