ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন সময়ে বিশেষ সুযোগ-সুবিধার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে মাতৃত্বকালীন অবস্থায় নারী শিক্ষার্থীদের পরীক্ষার জন্য উপস্থিতির বাধ্যতামূলক শর্ত শিথিল করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত জানুয়ারি মাসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, নারী শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় তিনটি ছাড়নীতি ও একটি বিশেষ উদ্যোগ অনুমোদিত হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সকল বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয় যে, মাতৃত্বকালীন সময়ে নারী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উপস্থিতির যে কড়াকড়ি নিয়ম ছিল, তা শিথিল করা হবে। তবে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিনের মতে, এমফিল ও পিএইচডি ব্যতিরেকে সাধারণ শিক্ষাকালীন দীর্ঘমেয়াদী ছুটি প্রদান করা কঠিন হলেও উপস্থিতির শর্ত শিথিল করা বাস্তবসম্মত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জানান, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নিয়ম থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম এই ধরনের পদক্ষেপ। তবে ছুটির সুনির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত নীতিমালা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ