ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটি শেষ, মঙ্গলবার থেকে সচিবালয়সহ খুলছে সব অফিস
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম আবার শুরু হবে।
পবিত্র ঈদুল ফিতরের আগে গত ১৬ মার্চ ছিল সরকারি অফিসগুলোর শেষ কর্মদিবস। এরপর ১৭ মার্চ থেকে শুরু হয় ঈদের ছুটি, যা টানা সাত দিন স্থায়ী হয়। এর মধ্যেই ২১ মার্চ সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যেই রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় গিয়েছিলেন। এখন ছুটি শেষে কর্মজীবী মানুষ ধীরে ধীরে ঢাকায় ফিরছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সোমবারের মধ্যে রাজধানীতে পৌঁছে পরদিন নিজ নিজ দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।
তবে অনেকেই ২৪ ও ২৫ মার্চ ব্যক্তিগত ছুটি নিয়েছেন। তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২৯ মার্চ কর্মস্থলে যোগ দেবেন। এতে তাদের ঈদের ছুটি কার্যত ১২ দিনে গড়াবে।
উল্লেখ্য, স্বাভাবিকভাবে ১৭ মার্চ ছিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি এবং ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে সরকার নির্বাহী আদেশে ওই দিনও ছুটি ঘোষণা করে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে টানা সাত দিনের ছুটি নিশ্চিত করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি