ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীর চকবাজার থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান রহমান জিহাদ (১৭) নামে রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ মার্চ) রাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জিহাদ চাঁদপুরের হাইমচর উপজেলার ফজলুর রহমানের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে চকবাজারের কাজী রিয়াজ উদ্দিন রোডের চতুর্থ তলার একটি বাসায় বসবাস করতেন। স্বজনদের তথ্য অনুযায়ী, জিহাদ ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে জিহাদ কাউকে কিছু না জানিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদের ভাই ফাইম রহমান বলেন, আমার ছোট ভাই কেন এমন করল, আমরা কিছুই বুঝতে পারছি না।
পরিবারের দাবি, এ ঘটনার পেছনের কারণ সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত